চলতি বছরের বাজেট অধিবেশন শুরু কাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

চলতি বছরের বাজেট অধিবেশন শুরু কাল

  • মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

Manual1 Ad Code

এইবেলা ডেস্ক :: চলতি বছরের বাজেট অধিবেশন বুধবার (৫ জুন) বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে  শুরু হবে। পরদিন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন। আগামী ৩০ জুলাই বাজেট পাশ হতে পারে। জাতীয় সংসদের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

Manual6 Ad Code

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২০ মে এ অধিবেশন আহ্বান করেন। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ২ মে শুরু হয়ে ৯ মে শেষ হয়। ওই অধিবেশনে একটি বিল পাশ হয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরপর ৩০ জানুয়ারি বসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের এবং নতুন সংসদের প্রথম অধিবেশন। ওই অধিবেশনের প্রথম দিন সংবিধানের রীতি মেনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তার এই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সরকার এবং বিরোধীদলের সংসদ সদস্যরা।

Manual6 Ad Code

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, অধিবেশনের শুরুতে সভাপতি শোক প্রস্তাব, সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচন এবং সম্প্রতি ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের ওপর শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এরপরই রেওয়াজ অনুযায়ী অধিবেশন মুলতবি হবে। এছাড়াও অধিবেশন শুরু হওয়ার আগে কার্য উপদেষ্টার বৈঠক বসবে বিকাল ৩টায়।

Manual5 Ad Code

বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলের নেতা জিএম কাদেরসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে নির্ধারণ করা হবে বাজেট অধিবেশন কতদিন চলবে।

সূত্র জানায়, এবারের বাজেট অধিবেশন চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এ অধিবেশনেই ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উত্থাপনের প্রস্তুতি চলছে। এটি হবে বর্তমানে অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। সংসদ সচিবালয় ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দীর্ঘ বক্তৃতার রীতি বাদ দিয়ে এবার তিনি বাজেটের সংক্ষিপ্ত অংশটুকু পাঠ করে শোনাবেন। বাকিটুকু ডিজিটাল পদ্ধতিতে সংসদ সদস্যদের সামনে তুলে ধরা হবে।

জানা গেছে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট বাস্তবায়নাধীন। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য ব্যয় ৪ লাখ ৯৮ হাজার ৭৮৫ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। আগামী ২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার কিছু বেশি ব্যয় বরাদ্দ রেখে বাজেট পরিকল্পনা সাজানো হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!