উত্তর জনপদে বাড়ছে শীতের তীব্রতা :  দেখা নেই সূর্যের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা  বড়লেখা প্রেসক্লাবে মতবিনিময় সভা- ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের কল্যাণেই রাজনীতি করি : শরীফুল হক সাজু সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে – যুগ্ম সচিব মোস্তফা মোরশেদ

উত্তর জনপদে বাড়ছে শীতের তীব্রতা :  দেখা নেই সূর্যের

  • শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::: উত্তর জনপদের সীমান্তবর্তী জেলা নওগাঁর আত্রাইয়ে আবারও বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। গত দুই সপ্তাহ আগে সূর্যের আলো থাকায় তেমন শীত অনুভূত না হলেও গত কয়েকদিন থেকে উত্তরের হিমেল হাওয়ার সাথে সাথে আবারও বেড়েছে শীতের তীব্রতা।

Manual2 Ad Code

জানুয়ারির তৃতীয় দিনেও বৈরী এই আবহাওয়া সীমাহীন জনদুর্ভোগ বাড়িয়েছে। গত কয়েকদিন ধরে ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকে আকাশ। এর মধ্যে শুরু হওয়া শীতল বাতাসে জবুথবু জনজীবন।

স্থানীয়রা বলছেন, তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকায় বাতাসে তা কাঁটার মতো বিঁধতে থাকে। তীব্র ঠা-ার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। ঘরে ঘরে লেপ-কাঁথা নামানো হয়েছে। তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নি¤œআয়ের মানুষগুলোর। শীতের তীব্রতা বেড়ে গেলেও এখনো সরকারিভাবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেক কম। তীব্র শীতে আত্রাই নদী কেন্দ্রিক মানুষের দুর্ভোগ বেড়েছে বেশি।

Manual3 Ad Code

উপজেলার ভবানীপুর গ্রামের ভ্যানচালক মুনির হোসেন বলেন, কয়েকদিন আগে এতো বেশি শীত ছিল না। কয়েক দিন থেকেই ঠান্ডা অনেক বেশি। কুয়শা বেশি না থাকলেও বাতাসের কারণে বেশি কষ্ট হচ্ছে। ভ্যানের হ্যান্ডেল ঠান্ডায় ধরে থাকা যায় না। ঠান্ডার মধ্যে লোকজনও বাইরে কম বের হচ্ছে যার জন্য ভাড়াও কম।

Manual4 Ad Code

এদিকে আত্রাই সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।

Manual1 Ad Code

নওগাঁ বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক মাহবুব আলম বলেন, গতকালকের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। আকাশে হালকা মেঘ এবং বাতাস থাকার কারণে শীতের প্রকোপ বেশি। সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেন বলেন, উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ে শীতের তীব্রতা অনেক বেশি। শীতের তীব্রতার ফলে উপজেলার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত আমরা উপজেলার বিভিন্ন জায়গায় ৩০৭২টি কম্বল বিতরণ করেছি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!