বিপাকে শ্রমজীবি মানুষ : দেখা নেই সূর্যের বৃষ্টির মতো ঝরছে শিশির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন 

বিপাকে শ্রমজীবি মানুষ : দেখা নেই সূর্যের বৃষ্টির মতো ঝরছে শিশির

  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

Manual2 Ad Code

নাজমুল হক নাহিদ, ​​​​​​​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: গত কয়েকদিন দেখা নেই সূর্যের, হিমেল বাতাস আর ঝিরিঝিরি কুয়াশা বৃষ্টিতে নওগাঁর আত্রাইয়ে আবারও থমকে গেছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। এতে চরম দুর্ভোগে পড়েছে দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

এদিকে কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের ফলে শীতের তীব্রতা বেড়েছে অনেকগুণ। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কয়েক সপ্তাহ ধরে হাড় কাঁপানো শীতে জবুথবু অবস্থা এ অঞ্চলের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এ অঞ্চলের বেশির ভাগ এলাকায় একটানা শৈত্যপ্রবাহকে ব্যতিক্রম বলছেন আবহাওয়া পর্যবেক্ষকেরা। বৃহস্পতিবার সকাল ৯টায় বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে আবারও বেড়েছে শীতের দাপট। সকালে কুয়াশা বৃষ্টির সাথে বেড়েছে ঠান্ডার দাপট। তাপমাত্রা কমার চেয়েও বেশি অসুবিধা হচ্ছে হিমশীতল বাতাসে। দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা নাই হিমেল বাতাসে দিনভর অনুভূত হয় হাড় কাঁপানো শীত। বিশেষ করে সন্ধ্যার পর থেকে বেলা ১১টা পর্যন্ত।

এদিকে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় রাস্তাঘাটে শ্রমজীবী মানুষের দেখা মিললেও স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল। উপজেলার ভবানীপুর গ্রামের শ্রমজীবী নারী জাহানারা বেগম জানান, খুব সকালে তাকে ঘুম থেকে উঠে রান্নার কাজ শেষ করে কর্মস্থলে যেতে হয়। কিন্তু কয়েক দিনের শীতে কর্মস্থলে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবুও পেটের দায়ে যেতে হচ্ছে।

Manual5 Ad Code

সিএনজি চালক রায়হান বলেন, সকালবেলা গাড়ি নিয়ে বের হলেও শীতের তীব্রতা বৃদ্ধি থাকায় লোকজন কম থাকে। এজন্য তাকে গাড়ি নিয়ে বসে থাকতে হচ্ছে।

এজন্য এসব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও সরকার সদয় হয়ে পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশাই করছেন তারা।

Manual2 Ad Code

উপজেলার রসুলপুর গ্রামের ভ্যান চালক আদিল বলেন, গত পাঁচদিন থেকে আবার খুব শীত পড়েছে। এতো বাতাস হচ্ছে সবাইকে একেবারে কাবু করে ফেলেছে। এর মধ্যে ভ্যান চালানো কষ্টকর। যাত্রী পাওয়া যাচ্ছে না। বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের চেয়ে তাপমাত্রা কিছুটা কমেছে। কুয়াশা আর হিমেল বাতাসের কারণেই কনকনে শীত অনুভূত হচ্ছে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!