ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ভুরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক

  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা সীমান্তে পাশ্ববর্তী দেশ ভারত হতে পাচার হওয়া অস্ত্র ও গোলাবারুদ আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)।

Manual2 Ad Code

শনিবার (১৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক।

এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাত বারোটার দিকে উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার  ৯৮৫/৩ এস এর নিকট থেকে এই অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়

Manual6 Ad Code

বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহলদল গোপনে অবস্থান নেয়। এসময় কিছু ব্যক্তিকে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তাদের আচরণবিধি সন্দেহ হওয়ায় টহলদল উক্ত ব্যক্তিদেরকে আটকের জন্য ধাওয়া করলে  তাদের সাথে থাকা মালামাল ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায়। টহলদল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে  ৮লক্ষ ২৬ হাজার ২শত টাকা মুল্যের  মালিকবিহীন অস্ত্র ও গুলি ও মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রতিটি বিওপির  সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!