রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত

  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

রাজনগর  প্রতিনিধি ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাত দলের হামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্জ আহত হয়েছেন।

Manual1 Ad Code

এদিকে ৯৯৯ এ কল করলেও থানা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে পুলিশ যেতে সময় লেগেছে প্রায় ১ ঘন্টা। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল ইসলাম ও রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে শ্রক্রবার গভীর রাতে সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে।

পুলিশ ও ডাকাতির শিকার পারিবারের সূত্রে জানা গেছে, রাজনগর থানা থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে উপজেলার সদর ইউনিয়নের নন্দিউড়া গ্রামে অবসরপ্রাপ্ত শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে শুক্রবার গভীর রাতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতদল ঘরের দরজা ভেঙে প্রবেশ করে দেশিয় অস্ত্রেরমুখে জিম্মি করে। ঘরের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও অন্যান্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দলের মারধরে গৃহকর্তা কন্দর্প কুমার ভট্টাচার্য আহত হয়েছেন।

Manual7 Ad Code

গৃহকর্তা অবসরপ্রাপ্ত কান্দর্প কুমার ভট্টাচার্য বলেন, “পূজা উপলক্ষে আমার মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন। সকলের সাথেই স্বর্ণ ছিল। প্রতিদিনের মতো সকলেই খাবারদাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক পৌনে ৩টার দিকে ১০-১২ জনের ডাকাতদল বাড়িতে প্রবেশ করে বসত ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের কাপড় দিয়ে হাত, পা, চোখ ও মুখ বেঁধে রাখে। পরে আলমারির লকার ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা ও অন্যান্ন মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় আমি আহত হয়েছি।”

Manual3 Ad Code

তিনি বলেন আরো বলেন, ‘ডাকাত ঘরে থাকার সময়ই আমার মেয়ে ৯৯৯ ফোন দিলেও পুলিশ আসে এক ঘন্টা পর, অথচ থানা থেকে আমাদের বাড়ির দুরত্ব আড়াই থেকে তিন কিলোমিটার।’

রাজনগর থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, “খবর পেয়ে রাজনগর থানা পুলিশ এবং এসপি (সদর সার্কেল) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ৭/৮ ভরি স্বর্ণ ও ৪৫ হাজার টাকা নিয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয় নি।  অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews