বরেণ্য সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যু : সিবিসাসের শোক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

বরেণ্য সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যু : সিবিসাসের শোক

  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

এইবেলা, ঢাকা ::

ঢাকায় কর্মরত সিলেটি সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)’র প্রধান উপদেষ্টা, জাতীয় প্রেসক্লাব ও কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক বরেণ্য সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস) নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

সিবিসাসের সভাপতি আজিজুল পারভেজ ও সাধারণ সম্পাদক ঝর্ণা মনি এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual4 Ad Code

শোক বার্তায় তারা বলেন, হাসান শাহরিয়ার ছিলেন একজন আদর্শ ও নিষ্টাবান সাংবাদিক। তিনি আমৃত্যু কখনও নীতির প্রশ্নে আপোষ করেননি। তার আদর্শ অনুসরণের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে সমুউজ্জ্বল রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা ।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়ে শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। ফুসফুসের সমস্যা নিয়ে গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন হাসান শাহরিয়ার। অবস্থা জটিল হলে কয়েকটি সরকারি হাসপাতালে আইসিইউর জন্য খোঁজ করা হয়। সরকারি হাসপাতালে আইসিইউ না পেয়ে তাকে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে করোনা পরীক্ষা করলে তার কোভিড-১৯ পজিটিভ আসে।

Manual5 Ad Code

সিলেটের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় ঐতিহ্যবাহী পরিবারের সন্তান প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার স্বাধীনতার আগে পাকিস্তানের দৈনিক দ্য ডনে কাজ করেন। মুক্তিযুদ্ধের পর তিনি দৈনিক ইত্তেফাকে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি বিশ্বের বিখ্যাত সাপ্তাহিক যুক্তরাষ্ট্রের নিউজ উইক ও ভারতের ডেকান হেরাল্ডের প্রতিনিধি ছিলেন। পরে কিছুদিন হাসান শাহরিয়ার ডেইলি সানের সম্পাদক ছিলেন। মৃত্যুর আগে তিনি চট্টগ্রামের পিপলস ভিউ পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পরও তিনি দেশের বিভিন্ন কাগজে কলাম লিখতেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!