দেশে করোনায় এক বছরে ১০ হাজার ৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

দেশে করোনায় এক বছরে ১০ হাজার ৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছে

  • শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক ::

Manual7 Ad Code

করোনাভাইরাসের তাণ্ডবে শঙ্কা দিন দিন গভীর হচ্ছে। গত বছরের ৮ মার্চে আক্রান্ত ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবরের পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় ১০ হাজার ৮১ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা।

এই মৃত্যুর মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনা সদস্য, আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সাংবাদিক রয়েছেন।

দেশে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৩৯ জন চিকিৎসক ও ৩৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএর) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে ২ হাজার ৯১০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। আর ১ হাজার ৯৯৮ নার্স এবং ৩ হাজার ২৯৫ স্বাস্থ্যকর্মীও আক্রান্ত হয়েছেন এই সময়ের মধ্যে।

Manual1 Ad Code

গত বছরের ১৫ এপ্রিল করোনায় দেশে প্রথম একজন চিকিৎসক মারা যান। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মঈন উদ্দীন আহমদ (৪৭)। তার মৃত্যুর খবর চিকিৎসক সমাজসহ সব শ্রেণিপেশা ও সাধারণ মানুষের হৃদয় নাড়া দেয়, নেমে আসে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয় এই ‘মানবিক ও গরিবের ডাক্তার’ খ্যাত এই চিকিৎসকের মৃত্যুতে। এরপর থেকে করোনায় চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হতে থাকে।

বিএমএর তথ্য বলছে, গত বছরের জুন মাসে মোট ৪৫ জন চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছেন। ওই মাসের ৪ তারিখ সবচেয়ে বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই দিন পাঁচজন চিকিৎসক মৃত্যুবরণ করেছিলেন। যা ছিল সর্বোচ্চসংখ্যক চিকিৎসকের এক দিনে মৃত্যু।

Manual3 Ad Code

বিএমএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ৩ চিকিৎসক মারা গেছেন করোনায়। ফেব্রুয়ারিতে ১ জন, মার্চে ৩ জন এবং এপ্রিলে ৮ জন চিকিৎসক প্রাণ হারান।

Manual5 Ad Code

এদিকে সাংবাদিকদের ফেসবুকভিত্তিক গ্রুপ ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’-এর তথ্য অনুযায়ী, করোনায় দেশে এ পর্যন্ত ৩৪ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে আরও ১৪ জন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর তালিকায় রয়েছেন খ্যাতিমান সাংবাদিক কামাল লোহানী, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খানসহ অনেকে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!