কুড়িগ্রামে মসজিদের দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা যুবক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

কুড়িগ্রামে মসজিদের দানবাক্স চুরির সময় হাতেনাতে ধরা যুবক

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

কুড়িগ্রাম শহরের সমবায় মার্কেটের পাশে লোহাপট্টির একটি দোকান থেকে শনিবার (২৮আগস্ট) দুপুরে চোর মসজিদের দানবাক্স লুট করে নিয়ে যায়। দানবাক্স নিয়ে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন শফিউজ্জামান শিমুল (৩২) নামক এক চোর ও মাদকসেবীকে দানবাক্সসহ আটক করে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মামলা হয়েছে।

Manual4 Ad Code

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মর্তুজা জানান, শহরের লোহাপট্রিতে আজম হার্ডওয়ার এ কুড়িগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের একটি দানবাক্স রাখা। স্থানীয় লোকজন সেই দানবাক্সে প্রচুর দান করেন। দানবাক্সের সেই টাকা দেখে বাক্সটিকে টার্গেট করে চিহ্নিত চোর ও মাদকসেবীরা। দোকান মালিক শনিবার দুুপুরে দোকান খোলা রেখে জোহরের নামায আদায় করতে মসজিদে যান। সেই সুযোগে শফিউজ্জামান শিমুল(৩২) চুরিকৃত দানবাক্সটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চাউলপট্রিতে থাকা মানুষের সন্দেহ হলে চোরকে ধাওয়া করে দানবাক্সসহ শফিউজ্জামান শিমুলকে আটক করেন।

স্থানীয় লোকজন চোর শফিউজ্জামান শিমুলকে গণধোলাই দিয়ে সদর থানা পুলিশকে খবর দেন। তাৎক্ষনিক ভাবে সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার বিষয়টি ব্যবস্থা গ্রহণ করার জন্য মোবাইল-০১ কে দায়িত্ব প্রদান করেন। মোবাইল-০১ দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই আহসান সৌরভ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে দানবাক্সের থাকা ১ হাজার ২’শ বিশ টাকা উদ্ধার করে এবং চোর শফিউজ্জামান শিমুলকে আটক করে থানায় নিয়ে আসে।

Manual8 Ad Code

কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় বর্মা জানান, আটক চোর শফিউজ্জামান শিমুল পৌরসভার পুরাতন পোস্ট অফিস পাড়ার মোঃ সুলতান আলীর পুত্র। তিনি একজন চিহ্নিত পেশাদার চোর ও মাদকসেবী । তার বিরুদ্ধে পূর্বের ২টি মামলা আছে।

Manual1 Ad Code

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, এ ব্যাপারে সদর থানায় একটি চুরির মামলা হয়েছে এবং আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!