দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে সরকার- আনোয়ার হোসেন হেলাল এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে সরকার- আনোয়ার হোসেন হেলাল এমপি

  • বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

Manual8 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual2 Ad Code

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ¦ আনোয়ার হোসেন হেলাল এমপি বলেছেন, প্রাণিসম্পদ খাতকে বেগবান করতে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প যা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

Manual8 Ad Code

বুধবার সকালে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ মাঠে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, দেশকে উন্নত দেশে পরিণত করতে হলে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ভেটেরিনারি সার্জন ডা. মো. রুবাইয়েত রেজা, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাদল, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, নাজিম উদ্দীন মন্ডল, খামারি আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩২টি স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত খামারিদের উৎসাহ প্রদান করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!