এইবেলার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন সাংবাদিক আব্দুর রব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

এইবেলার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন সাংবাদিক আব্দুর রব

  • বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
আব্দুর রব

Manual6 Ad Code

এইবেলা ডেস্ক :: জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘এইবেলা’র ভারপ্রাপ্ত সম্পাদক হলেন সাংবাদিক আব্দুর রব। বৃহস্পতিবার ১৪ এপ্রিল ‘এইবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে পোর্টালের প্রকাশক ও সম্পাদক আজিজুল ইসলাম তাকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব প্রদান করেন।

Manual6 Ad Code

সাংবাদিক আব্দুর রব ১৯৯১ সালে ‘দৈনিক আজকের কাগজে’র বড়লেখা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। ২০০৪ সালের ২৭ নভেম্বর দেশের অন্যতম শীর্ষ পত্রিকা ‘দৈনিক যুগান্তর’র বড়লেখা উপজেলা প্রতিনিধি হিসেবে যোগদান করে অদ্যাবধি যুগান্তর হাউজে কর্মরত রয়েছেন।

Manual1 Ad Code

এছাড়াও তিনি সিলেটের অন্যতম শীর্ষ দৈনিক পত্রিকা ‘দৈনিক জালালাবাদে’র বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বিশেষ প্রতিনিধি হিসেবে অত্যন্ত সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

Manual5 Ad Code

১৪ এপ্রিল বৃহস্পতিবার বাংলা নববর্ষ এবং জনপ্রিয় অনলাইন পোর্টালের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ‘এইবেলা’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব প্রদান করায় বড়লেখার সিনিয়র সাংবাদিক ‘এইবেলা’ পোর্টালটির প্রকাশক ও সম্পাদকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

এইবেলার সুনাম অক্ষুন্ন রেখে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি এইবেলা পরিবারের সকল সদস্য/প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!