আত্রাইয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে শেষ রক্ষা হলো না প্রেমিকের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

আত্রাইয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে শেষ রক্ষা হলো না প্রেমিকের

  • রবিবার, ২৯ মে, ২০২২

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রেমের টানে প্রেমিকাকে নিয়ে উধাও হয়েও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে ধারা খেয়ে প্রেমিক শ্রীঘরে। ঘটনাটি এলাকায় চ্যঞ্চল্যের সৃষ্টি করেছে।

Manual5 Ad Code

জানা যায়, উপজেলার বিশা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে জনি শেখ (২২) একই গ্রামের আমজাদ মীরের স্কুল পড়–য়া কন্যার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই প্রেক্ষিতে জনি গত মার্চ মাসের ১০ তারিখে সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আমজাদ মীরের ১৪ বছর বয়সের কন্যাকে নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা শাহানারা বেগম আত্রাই থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করে এবং মেয়েকে উদ্ধার করে।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মেয়েটিকে নিয়ে জনি সে সময় থেকেই আতœগোপনে ছিল। আমরা তার এক ভাইকে ঢাকা থেকে আটক করি। তার দেয়া তথ্যানুযায়ী গত শুক্রবার দিবাগত গভীর রাতে নাটোরের নলডাঙ্গা উপজেলার ধনকুড়ি গ্রাম থেকে জনিকে আটক করা হয় এবং মেয়েকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার আটক জনিকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মেয়েটিকে মেডিকেল টেষ্টসহ জবানবন্দির জন্য নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!