ফুলবাড়ীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

ফুলবাড়ীতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

  • রবিবার, ৩ জুলাই, ২০২২

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা মাধ‍্যমিক শিক্ষক সমিতি ৩ জুলাই রোববার দুপুর আড়াইটায় ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয়ে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‍্য পাঠ করেন মাধ‍্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল উদ্দিন। লিখিত বক্তব‍্যে বড়ভিটা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফরম পূরণের ভুল এবং কল্পিত দূর্নীতি নিয়ে দৈনিক বসুন্ধরা সহ কয়েকটি পত্রিকায় মিথ‍্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানো হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ সারাদেশে বিভিন্ন স্থানে শিক্ষক লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদও জানানো হয় সংবাদ সম্মেলনে।
সম্মেলনে আরও বক্তব‍্য রাখেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ গোলাম ওয়াদুদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক গোলাম  কিবরিয়া, ভাঙ্গামোড় দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন প্রমূখ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!