ভূরুঙ্গামারীতে হিরোইন ও ইয়াবাসহ আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার ছাতক–সিলেট বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের মহালুট : প্রধানমন্ত্রীর বরাবরে  বিস্ফোরক অভিযোগ কমলগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১ আমিরাতে ক্ষেপনাস্ত্র হামলায় প্রবাসির মৃত্যু- পরিবারে শোকের মাতম, সরকারের কাছে লাশ দেশে আনার ব্যবস্থা গ্রহণের দাবি

ভূরুঙ্গামারীতে হিরোইন ও ইয়াবাসহ আটক ৩

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual4 Ad Code

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী পৃথক অভিযানে হিরোইন ও ইয়াবা টেবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। শনিবার (২২ অক্টোবর) রাতে ৩ গ্রাম হিরোইন ও ৩৩ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামের মৃত আছমত উল্লাহ্র পুত্র আশরাফুল হক ওরফে চিনি (৪৮), ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত আঃ সাত্তার এর পুত্র মাসুদুর রহমান ছোটন (৩২) ও একই ইউনিয়নের ভোটহাট গ্রামের আব্দুল মান্নান এর পুত্র রশিদুল হক রাজু (২০)।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামে ও শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক তিনজনই পেশাদার মাদক ব্যাবসায়ী।

Manual6 Ad Code

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!