সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম : এমপি হেলাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম : এমপি হেলাল

  • শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটি আলহাজ¦ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেন। সাংবাদিকগণ সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও সংবাদিকের ভূমিকা অপরেসীম, সমাজে পশ্চাদ্পদ মানুষের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। এসময় তিনি সাধারণ জনগণ যাতে অপসাংবাদিকতার স্বীকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করে যাবার আহবান জানান।

শনিবার সকালে আত্রাই প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ওসি তদন্ত লুৎফর রহমান, সাংবাদিক রুহুল আমীন, নাজমুল হক নাহিদ, আব্দুর রহমান রিজভি, আল আমিন মিলন, নাজমুল হোসেন সেন্টু, সোহেল রানা, এমরান মাহমুদ প্রত্যয়, আব্দুল মান্নান, সাবেদ আলী, ফিরোজ হোসেন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান, খালেদ বিন ফিরোজ, খালেক হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের সকল সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন হেলাল এমপি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!