আত্রাইয়ে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

আত্রাইয়ে চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার পলাতক ৪ আসামি গ্রেপ্তার

  • বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে চাঞ্চল্যকর আবু সাঈদ সোহাগ (২৩) হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনার চার মাস পর অভিযান চালিয়ে ঢাকার গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

Manual3 Ad Code

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, উপজেলার সিংসাড়া গ্রামের দিদার আলীর ছেলে আবু সাঈদ সোহাগ গত ১৬ এপ্রিল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরে। এরপর পরের দিন সকালে একই গ্রামের ওমর আলীর পুকুরে সোহাগের মরদেহ পাওয়া যায়।

Manual7 Ad Code

এ ঘটনায় সোহাগের বাবা দিদার আলী বাদী হয়ে একই গ্রামের আব্দুল সরদারের ছেলে মজিবুর রহমান (৫০), মজিবরের মেয়ে মৌসুমি খাতুন (২২), স্ত্রী শহানারা বিবি (৫২), ছেলে শামিম হোসেন(২৬), ভাই আজিবর রহমান (৫২) এবং বাহার আলীর ছেলে মোতালেব হোসেন (৫৩)সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে ১৮ এপ্রিল থানায় মামলা দায়ের করেন।

মামলার পর ওই সময় মোতালেব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর দীর্ঘ চার মাস পর গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঢাকা গাজীপুরের গাছা থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে মজিবর রহমান, মৌসুমি, শাহানারা ও শামিমকে গ্রেপ্তার করে রাতে থানায় নিয়ে আসে।

Manual4 Ad Code

এ ঘটনায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!