সংসদ সদস্য আনোয়ারুল আজীমের লাশের বাকী খন্ডের সন্ধানে পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

সংসদ সদস্য আনোয়ারুল আজীমের লাশের বাকী খন্ডের সন্ধানে পুলিশ

  • বুধবার, ২২ মে, ২০২৪

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক :: ভারতের কলকাতা নিউ টাউনের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪  আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে সেখানে কোনো লাশের সন্ধান পাওয়া যায়নি। দেহের একটি খন্ড পাওয়া গেছে। টুকরো টুকরো পুরো লাশের সন্ধান করছে ভারতের পুলিশ।

Manual5 Ad Code

বুধবার (২২ মে) বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পুলিশের উচ্চ পর্যায়ের একটি সূত্র।

সূত্র জানায়, বিধাননগরের নিউটাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে সেখান থেকে ৪টি ট্রলি ব্যাগে করে টুকরো টুকরো মরদেহ গায়েব করা হয়েছে। পুলিশ বর্তমানে সেই ব্যাগগুলোর সন্ধান করছে।

Manual6 Ad Code

জানা যায়, কলকাতার বিধাননগরের নিউটাউনের ওই ফ্ল্যাটে মরদেহের সন্ধান না মিললেও কিছু আলামত পাওয়া গিয়েছে।

Manual5 Ad Code

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়েছিল কলকাতা পুলিশ সেখানে তার মরদেহ পায়নি। কীভাবে আজীমের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং এটি দুই রাষ্ট্রের বিষয় নয়।

Manual6 Ad Code

গত ১২ মে দুপুরে সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার চিকিৎসার জন্য দর্শনার গেদে বন্দর দিয়ে ভারতের কলকাতায় যান। ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত ১৫ তারিখ থেকে তিনি সকল প্রকার যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন। পরে বুধবার কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট তাকে হত্যা করা হয় বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!