সারাদেশে আরও আটদিন বৃষ্টিপাত হতে পারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

সারাদেশে আরও আটদিন বৃষ্টিপাত হতে পারে

  • সোমবার, ১ জুলাই, ২০২৪

Manual3 Ad Code

সারাদেশে আগামী আটদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ ও  দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

Manual1 Ad Code

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Manual2 Ad Code

আগামীকাল মঙ্গল ও পরদিন বুধবারও সারা দেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে ওই সময় দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান শাহানাজ সুলতানা।

Manual1 Ad Code

পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

Manual4 Ad Code

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমী অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ও পর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এদিকে গত কয়েকদিন ধরেই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই ঢাকার আকাশ ঘন মেঘে ঢাকা। টানা বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে কোথাও কোথাও জনজীবনে ব্যাঘাত ঘটছে।

অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা ও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর

গতকাল রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে। ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে আবহাওয়া বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!