প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন প্রেমিক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস নিলেন প্রেমিক

  • মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: খুলনার কয়রায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম (১৭) নামের এক কলেজছাত্র। প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে এ আত্মহত্যা বলে জানা গেছে।

Manual8 Ad Code

মঙ্গলবার ভোররাতে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খোড়লকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আসাদুল ইসলাম গ্রামের নজরুল ইসলামের পুত্র। আছাদুল ইসলাম কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের একাদশ বর্ষের ছাত্র ছিলেন।

Manual7 Ad Code

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন ভোররাতে তার ভাবি মোবাইলের সমস্যা সমাধানের জন্য আসাদুলকে খুঁজতে থাকেন। ঘরে না পেয়ে পাশে একটি পরিত্যক্ত ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকে ঝুলতে দেখেন। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসাদুলকে
দেখতে পান। আগেই তিনি মারা গেছেন। পাশে তার দিকে মোবাইল ফোনটি ছিল।

Manual3 Ad Code

পরে জানা গেছে, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম।

আসাদুলের বন্ধুরা জানিয়েছে, বেশ কয়েক মাস আগে রংপুরের একটি মেয়ের সঙ্গে আসাদুলের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। রোজই দীর্ঘসময় তারা ফোনে কথা বলত, ভিডিও কল, চ্যাটও করত। মাঝে মাঝে তাদের ভেতর মনোমালিন্য হতো। আসাদুল একটু বেশি আবেগী ছিল। প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

Manual7 Ad Code

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) টিপু সুলতান বলেন, ভিডিও কলে কথা বলার সময় যুবক ফাঁস দিয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!