বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন অভিনেত্রী নওশাবা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরবের সড়কে প্রাণ গেলো কুলাউড়ার যুবকের কুড়িগ্রামে মাছের উচ্ছিষ্ট আঁশ বিদেশে রপ্তানী হচ্ছে সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান- কলিম উদ্দিন আহমদ মিলন এমপি মৌলভীবাজার- কুলাউড়া মহাসড়কে মোটরসাইকেল দূর্ঘটনায় ১ জন নিহত ওসমানীনগরে নকশী বাংলা’র রামাদান ফুডপ্যাক বিতরণ কমলগঞ্জের `ফাগুয়া’ উৎসবে মাতোয়ারা চা শ্রমিকরা কুলাউড়ায় দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ভারতীয় মহিষ পাচারকারিদের চক্রান্ত- বড়লেখায় মব সৃষ্টি করে বিজিবি সদস্যদের হেনস্থার অপচেষ্টা মৌলভীবাজারে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে এমপি নাসের রহমানের বৈঠক রাজনগরে তারেক হত্যাকান্ড :: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার

বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থার দূত হলেন অভিনেত্রী নওশাবা

  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫

Manual2 Ad Code

এইবেলা ডেস্ক :: দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ পশু-প্রাণীদের প্রতি সহানুভূতিশীল সব সময়। পশু- প্রাণীদের রক্ষায় নানা ভাবে সক্রিতা রয়েছে তার। শুধু তাই নয়, দেশের নানান ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর হত্যার ঘটনাতেও সোচ্চার ছিলেন এই অভিনেত্রী।

এই পশু ও প্রাণী প্রেমি অভিনেত্রী এবার প্রাণীকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে সক্রিয় একটি প্রাণী সংরক্ষণ সংস্থার দূত হিসেবে যুক্ত হয়েছেন।

অভিনেত্রী কাজী নওশাবা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

Manual7 Ad Code

সোমবার (১৭ মার্চ) ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের (ডিইএসসিএফ) এর ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়েছে।

সেখানে বলা হয়, ‘অভিনেত্রী ও সমাজকর্মী কাজী নওশাবা আহমেদ আমাদের সংস্থার সঙ্গে ‘অ্যাম্বাসেডর ফর ওয়াইল্ডলাইফ’ হিসেবে যুক্ত হয়েছেন। প্রাণীকল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে তার সংবেদনশীলতা সবারই জানা।’

ফেসবুক পেজটিতে আরও বলা হয়, ‘এই যাত্রায় আমরা তার সঙ্গে সম্মিলিতভাবে প্রকৃতি ও মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার জন্য কাজ করব। তার হাত ধরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেব বন্যপ্রাণীর প্রতি ইতিবাচকতার ধারণা।’

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

Manual1 Ad Code

এ প্রসঙ্গে কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘যে কোনো প্রাণের প্রতি আমার সহমর্মিতা আছে। ডিইএসসিএফ বন্যপ্রাণী নিয়ে কাজ করে বলে আমি ওদের সঙ্গে যুক্ত হয়েছি। শৈশব থেকেই আমি প্রাণের প্রতি সদয়। এখনও দেখা যাচ্ছে, কত বন্যহাতি মারা যাচ্ছে, হাতিদের ওপর অত্যাচার করা হচ্ছে, অকারণে মানুষ সাপ মেরে ফেলছে, এসব আমাকে পীড়া দেয়।’

Manual5 Ad Code

তিনি আরও বলেন, ‘বিভিন্ন সময় এসব বিষয়ে আমি আওয়াজ তুলেছি। প্রাণীর জীবন রক্ষা করতে মানুষের মধ্যে আমি সচেতনতা ছড়িয়ে দিতে চাই। সংস্থাটি অনেক দিন ধরে আমাকে অনুসরণ করতো। তারা আমাকে তাদের সঙ্গে কাজ করার আহ্বান জানালে আমি সাড়া দিয়েছি। আশা করি সামনে আরও ভালো কাজ করব।’

Manual2 Ad Code

প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশ শিল্পীকল্যাণ ট্রাস্ট ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সবশেষ নুহাশ হুমায়ুনের ওয়েব সিরিজ ‘২ষ’-এর নতুন পর্ব ‘অন্তরা’য় দেখা যায় এই অভিনেত্রীকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!