কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো প্রবাসীর : ট্রাক চালক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ায় সড়কে প্রাণ গেলো প্রবাসীর : ট্রাক চালক আটক

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১
কুলাউড়া :: সড়ক দূর্ঘটনায় নিহত প্রবাসী মিন্টু মিয়া। সংগৃহীত ছবি

Manual2 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরসাই নামক স্থানে ২৫ জুন শুক্রবার বিকেলে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় মিন্টু মিয়া (২৬) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অপর মোটারসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৫৫) কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুলাউড়া রবিরবাজার সড়কের পুরসাই নামক স্থানে দ্রুতগামী একটি বালি বোঝাই ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী একটি দোকানে ঢুকে যায়। এসময় মোটরসাইকেল আরোহী মিন্টু মিয়া ঘটনাস্থলেই মারা যান। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন অপর মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেনকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেল আরোহীদের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে।

Manual7 Ad Code

স্থানীয় লোকজন জানান, হোসেনপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে নিহত মিন্টু মিয়া মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। ২ মাস আগে ছুটিতে বাড়ি আসেন। চলতি মাসেই তার কর্মস্থলে ফিরে যাবার কথা ছিলো।

Manual1 Ad Code

এদিকে স্থানীয় লোকজন ঘাতক ট্রাক চালক ফখরুল ইসলাম (২১) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

Manual6 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায়, ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual3 Ad Code

জেএইচজে/এইবেলা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!