কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

Manual6 Ad Code

 এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়ায় অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘উত্তরবাজার যুব সমাজের’ উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গ, এতিম মাদ্রাসা শিক্ষার্থী এবং অসহায় ও হতদরিদ্র মানুষের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

সংগঠনের সভাপতি মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাশরুর বিন আহাদ ফাহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

Manual8 Ad Code

বক্তব্যে তিনি বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করে।

Manual6 Ad Code

সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য সাকির আহমদ। নাশিদ পরিবেশন করেন সংগঠনের প্রচার সম্পাদক মাহবুব আহমদ।

দোয়া ও ইফতার মাহফিলে দুই শতাধিক এতিম শিক্ষার্থী, অসহায় মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন উত্তরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!