পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে সত্য উদঘাটন ও ন্যায় বিচারের দাবিতে মাসুদ কাউন্সিলরের মেয়ের সংবাদ সম্মেলন ছাতক উপ‌জেলা : ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চেয়ারম্যান প্রার্থী হতে চান : এসএম ছমরু মিয়া কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ বিগত আমলে জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা এক নৃত্যের যাদুকর দূর্জয় বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

  • বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code

এইবেলা,  কুলাউড়া ::

Manual8 Ad Code

২৮শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখা।

বুধবার আছরের নামাজের পর কুলাউড়া শহরের উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌমুহনী চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

Manual1 Ad Code

​উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান।

Manual2 Ad Code

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর আমীর মোঃ জাকির হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আলাউদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ারসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

<সমাবেশে বক্তারা ২৮শে অক্টোবরের পল্টন ট্রাজেডির তীব্র নিন্দা জানান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews