আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

  • মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় মো. রাফু (১১) ও জিহাদ (১০) নামের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাদের উদ্ধার করে আত্রাই থানায় নেওয়া হয়। বর্তমানে শিশু দুটি পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি সিরাজগঞ্জ জেলার পাইকসা গ্রামের বাসিন্দা। তাদের বাবা মৃত আলহাজ্ব এবং মা মোছা. বিলকিস বেগম। ‘সুজন’ নামে এক ব্যক্তি তাদের আত্রাইয়ে নিয়ে আসেন বলে জানা গেছে। পরে তিনি শিশু দুটিকে রেলস্টেশনের প্ল্যাটফর্মে রেখে চলে যান।
স্টেশন এলাকায় শিশু দুটির কান্নাকাটি ও ঘোরাঘুরি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তাঁরা এগিয়ে গিয়ে শিশু দুটির সঙ্গে কথা বলেন। তবে নিজেদের মায়ের নাম ও গ্রামের নাম ছাড়া সুনির্দিষ্ট ঠিকানা বা পরিবারের অন্য কোনো তথ্য জানাতে পারেনি তারা।
পরে স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে আত্রাই থানায় নিয়ে যান। সেখানে পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিবারের সদস্যদের পরিচয় ও সন্ধান পেতে যোগাযোগ শুরু করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয় লোকজন শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। তারা বর্তমানে নিরাপদে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের পরিবারের সদস্য ও স্বজনদের খুঁজে বের করতে আইনগত পদক্ষেপ ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, কেউ শিশু দুটির পরিবার বা স্বজনদের চিনে থাকলে কিংবা তাদের বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত আত্রাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews