আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা কুড়িগ্রামে মন্দিরে চুরি রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রতারিত হচ্ছেন রোগীরা আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান  ওসমানীনগরে দু’গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ৪ পুলিশ সুনামগ‌ঞ্জের বালু পাথর লুটে বিপন্ন যাদুকাট মরাচেলা ও ধোপাজান নদী বড়লেখায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু বড়লেখায় জাতীয় কন্যাশিশু দিবসে চিত্রাঙ্কন প্রতিযাগিতা ও আলোচনা সভা

আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

Manual7 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
“ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার  (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালি শেষে আত্রাই ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখানো হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসন এবং  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু ।অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুল হান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.খায়রুল আলম,অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম,ফায়ারসার্ভিস কর্মকর্তা কমান্ডার মো.গোলজার,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম.মুঞ্জুরুল আলম মুঞ্জু,সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেটসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সভায় দিবসের তাৎপর্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!