আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় বন্ধুর জন্য সহযোগিতার অনুকরণীয় দৃষ্টান্ত কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব  ৪০ গ্রামের লাখো মানুষের দাবি একটি সেতু রোগীদের সেবায় মানবিক উদ্যোগ- বড়লেখা স্বাস্থ্য কমপ্লেেক্সে ইউপি চেয়ারম্যান প্রার্থী গনির ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হওয়ার নির্দেশ এমপি মিঠুর বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন

  • শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
নওগাঁর আত্রাইয়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। পরনের এক কাপড় ছাড়া তার পরিবারের আর কোনো কিছুই অবশিষ্ট নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর)   ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত ফেরদৌস ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন দিনমজুর ফেরদৌস। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, তার পুরো ঘর লেলিহান শিখায় জ্বলছে। প্রতিবেশীরা ততক্ষণে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ। ঘরের টিনের চালা, টেলিভিশন, হাঁড়ি-পাতিল, জমানো ধান-চাল এবং নগদ ২০ হাজার টাকাসহ ভেতরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আবেগপ্লুত কণ্ঠে ফেরদৌস বলেন, পরনে যে কাপড়টা আছে, এটা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। আজ রাতে রেঁধে খাওয়ার মতো একমুঠো চালও অবশিষ্ট নেই। অগ্নিকাণ্ডে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে,  সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি আরও বলেন, নিজস্ব কোনো জমিজমা না থাকায় দিনমজুরি করেই চরম কষ্টে সংসার চালিয়ে আসছিলেন। এ অবস্থায় মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারি মানবিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা এবং কিছু শুকনো খাবার প্রদান করা হয়েছে। অন্যদিকে আত্রাই থানার (ওসি) মো. মাহাবুব আলম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews