এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম ছাতকে হত্যা মামলা প্রত্যাহার না করলে বাদী সাক্ষীদের কচুকাটা করার হুমকি কুলাউড়া হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্য গাভী বিতরণ

এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Manual6 Ad Code
​মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
​কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা (এমএনসিএএইচ) নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার সন্তোষপুর ইউনিয়নের আলেপের তেপথী এলাকায় এসএসবিসি প্রকল্পের আয়োজনে অংশীজনদের নিয়ে এই ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়।
​সন্তোষপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সহকারী হেলথ ইন্সপেক্টর আক্কাছ আলী।
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সন্তোষপুরের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার রেওশন-আরা খাতুন এবং পরিবার কল্যাণ সহকারী ফাতেমা খাতুন ও আনোয়ারা খাতুন। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর মায়ামনি মিষ্টি, আশামনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সভায় মাতৃস্বাস্থ্যের বর্তমান সংকট, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের নিবিড় যত্ন, শিশুদের নিয়মিত টিকাদান, অপুষ্টি প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​বক্তারা বলেন, “স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়। সাধারণ মানুষের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে মা ও শিশুর স্বাস্থ্য পরিস্থিতির দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।”#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews