এইবেলা, কুলাউড়া ::
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুলাউড়ার কৃতী সন্তান রফি আহমেদ তানিম। ক্রীড়াবিদ ও প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিমকে আহ্বায়ক এবং এম নাজমুল ইসলামকে সদস্য সচিব করে সম্প্রতি এই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ৬ মাসের জন্য গঠিত এই কমিটিতে কুলাউড়া থেকে উদীয়মান ক্রীড়া সংগঠক রফি আহমেদ তানিমকে ৩৬ জন সংগঠকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব এবং সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের সদস্যদের পাশাপাশি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় রফি আহমেদ তানিম বলেন, “ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর মতো একটি সম্ভাবনাময় ক্রীড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#