আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু কমলগঞ্জে বিয়ের দিনে যৌতুকের দাবিতে বরপক্ষের অনুপস্থিত

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের

  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লখায় সাম্প্রতিক মাদক, সীমান্ত চোরাচালান, চুরি, কিশোর গ্যাংকের অপতৎপরতা বৃদ্ধিসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সোমবার অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান ও মানবপাচার কমিটির মাসিক সভায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন বিভাগের ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু মাদক, চোরাচালান, চুরি ও কিশোর গ্যাংকের অপতৎপরতাসহ জননিরাপত্তায় বিঘ্ন ঘটে এমন কর্মকান্ড নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে থানার ওসি-সহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। কিশোর গ্যাংক আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন, আমার দলেরও অনেকে মহিষ পাচার ও মাদকের সাথে জড়িত রয়েছেন, আমার কাছে তথ্য আছে।’ আমি আগেই প্রশাসনকে অবহিত করেছিলাম আমার দলের কেউ মাদক ও মহিষ পাচারে সম্পৃক্ত পেলেই তার বিরুদ্ধে ডারল একশন নিতে। কিন্ত প্রশাসনের কোনো পদক্ষেপ দেখিনি। তিনি থানার ওসিকে ইঙ্গিত করে বলেন, রাতের বেলা আর যেন কোনো মহিষের (ভারতীয় চোরাই) গাড়ি চলাচল করতে না পারে। না হলে তিনি নিজেই চোরাই মহিষের গাড়ি আটক করাবেন। তিনি অপরাধ দমনে বিশেষ করে মাদক ও চোরাচালান নির্মুলে পুলিশের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান।

Manual6 Ad Code

সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমান, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা এমাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম খন্দকার মো. ফিরোজ কবির প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews