নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েনি বড়লেখায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা, কলেজছাত্রীর মামলায় অবরুদ্ধকারিদের সাজা সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েনি বড়লেখায় কুলাউড়ায় জাকির-শ্যামার সুরের মূর্ছনায় বর্ণিল সংগীতসন্ধ্যা আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ছাতকের পাগনা বড়বিলে ইজারার শর্ত ভেঙে মাছ লুটপাট হুমকিতে কৃষি ও মৎস্যসম্পদ ! বড়লেখায় প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব জোরদারে পাবলিক টাউন হল সভা নিষিদ্ধ ছাত্রলীগের সি‌লেট মহানগর সহ-সভাপতি ছাতক থেকে গ্রেপ্তার ছাতকে চেয়ারম্যান প্রার্থী আশরাফুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা  ছাতকে নিষিদ্ধ সংগঠনের নেতাসহ ২ আসামি গ্রেপ্তার 

নিষিদ্ধ আ.লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রভাব পড়েনি বড়লেখায়

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

 বড়লেখা প্রতিনিধি:

বড়লেখায় নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি। সড়কে যানবাহন চলাচল, সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ব-ঘোষিত বার্ষিক পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। উপজেলার কোথাও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের কোনো নেতাকর্মী কিংবা সমর্থকদের লকডাউন কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

Manual1 Ad Code

সরেজমিনে বড়লেখা পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকতে দেখা গেছে। কেনাকাটা চলেছে সাধারণ দোকানপাট থেকে মার্কেট ও বিপনী বিতানগুলোতে। তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনচলাচল কিছুটা কম ছিল। আঞ্চলিক মহাসড়কে চলেছে যাত্রীবাহী ও মালবাহী যানবাহন। বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রসা শিক্ষা প্রতিষ্টানে চলছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। কোথাও নিষিদ্ধ সংগঠনের ডাকা লকডাউন কর্মসূচির কোনো কার্যক্রম চোঁখে পড়েনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews