বড়লেখা প্রতিনিধি:
দেশব্যাপি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বড়লেখা উপজেলা ও পৌর যুবদল শুক্রবার সন্ধ্যায় পৌরশহরে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশ করেছে।
বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফায়সাল আহমদ, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন, জাহিদুল ইসলাম মতিন, সালেক আহমদ, এবাদুর রহমান চৌধুরী, শিমুল আহমদ, ফখরুল ইসলাম, পৌর যুবদল নেতা বাবর হোসেন, শাওন আহমদ প্রমুখ।