বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা- বড়লেখায় মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি নাসির উদ্দিনের কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ প্রধানমন্ত্রী আসছেন হাওরের বুকে! কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড খাসিয়া বর্ষবিদায় উৎসব সোমবার বড়লেখায় নিসচা’র সচেতনতা বার্তা সম্বলিত বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা মঙ্গলবার জুড়ীকে অশান্ত করার চেষ্টা বরদাসত করা হবে না: এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু

বড়লেখায় আমনের বাম্পার ফলন- সাড়ে ৪শ’ মেট্টিক টন সংগ্রহের লক্ষ্যে সরকারিভাবে ধান ক্রয়ের উদ্বোধন

  • সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

বড়লেখায় এবার আমনের বাম্পার ফলন হয়েছে। প্রান্তিক কৃষকের কাছ থেকে ৩৫ টাকা কেজি দরে সরকারিভাবে সাড়ে ৪শ’ মেট্টিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ। সোমবার দুপুরে সরকারি খাদ্য গোদামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা আমিনুল ইসলাম ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার রায় প্রমুখ।

Manual6 Ad Code

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এবার ৮ হাজার ৮শ’ ৮২ হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ৫০ হাজার মেট্টিক টন। অনুকুল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত ও চাষীদের পরিশ্রমে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews