নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা 

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Manual1 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ১১ নভেম্বর বুধবার নেওয়াশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরি লক্ষ্যে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নেওয়াশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাব- অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেওয়াশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফপিআই মোঃ রোকনুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেওয়াশী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এফডব্লিউএ মোছাঃ কোহিনুর খাতুন, মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ মাসুদা আক্তার, এফডব্লিউভি মোছাঃ তানজিনা খাতুন প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা, বিজয়া রানী ও মোঃ সাগর ইসলাম। এ সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।
সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews