ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

Manual5 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি, ছাতক থে‌কেঃ

Manual2 Ad Code

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১১ নভেম্বর) বাদ আসর উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কাজী অফিসে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনু‌ষ্টিত মতবিনিময় সভায় বক্তব‌্য রা‌খেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক (উত্তর) উপজেলা শাখার সভাপতি আব্দুল গফফার আল হাসান, ছাতক (দক্ষিণ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, ছাতক (উত্তর) উপজেলা শাখার সহসভাপতি মাওলানা রেজাউল করিম, তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুহাম্মদ শাহজাহান, সহসাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, মাওলানা রমজানুল হক, জাহিদপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মুক্তার, মাওলানা মোস্তাক আহমদ, তারেক আহমদ রাজু, ফয়ছল আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মেলনে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।

Manual8 Ad Code

বক্তারা ব‌লেন,জামানার মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর মুবারক হাতে গড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের মধ্যে ইসলামের সঠিক আকিদা-বিশ্বাস প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি, ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি, ইসলামী তাহজিব-তামাদ্দুন সংরক্ষণ এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী আদর্শবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠন দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এসব কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টায় গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন মাঠে ছাতক উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।###

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews