সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Manual3 Ad Code

ছাতক প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির নাম আব্দুল কাইয়ুম (২৯)। তিনি ছাতক উপজেলার জাউয়া এলাকার মৃত মিয়াধন আলীর ছেলে।
গত শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Manual8 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৩৬৪/২২ (সদর) মামলায় আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও ৮ হাজার টাকা অর্থদণ্ডের রায় রয়েছে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে ধরতে পুলিশ অভিযান চালায়।

Manual4 Ad Code

ছাতক থানার এএসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।###

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews