ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক সুনামগ‌ঞ্জে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ায় ক্লিনিক মালিক সমিতির নতুন কমিটি জায়ফরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ২ : পরোয়ানাভুক্ত আরও ২ আসামি আটক

  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

Manual8 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি::

সুনামগঞ্জের ছাতকে পুলিশের পৃথক অভিযানে ২১ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

Manual1 Ad Code

 শুক্রবার দুপু‌রের আসামী‌দের সুনামগঞ্জ আদাল‌তে প্রেরন ক‌রে। আদালত তা‌দের জা‌মিন না দি‌য়ে আদাল‌তে পাঠা‌নো নি‌দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে   ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এস আই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে নোয়ারাই ইউনিয়নের ইসলামপুর গ্রামে আজম আলীর বাড়ির সামনের সড়কে অভিযান চালান। এ সময় স্থানীয় জনতার আটক করা সোহেল মিয়া (২৫) ও জুয়েল মিয়া (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

তাদের হেফাজত থেকে ২০ বোতল উইস্কি (৩৭৫ মিলি) এবং এক বোতল ভোদকা (৩৭৫ মিলি) উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া মদ পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি ছাতক থানার মামলা নং-০৯, তারিখ ৬ নভেম্বর ২০২৬, ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৩৮/৪১।

Manual4 Ad Code

অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে সিআর-২৮৭/২৬ মামলার আসামি মোহাম্মদ জালাল আহমদ (৩৫) এবং জিআর-২৭৫/২৬ মামলার আসামি মোঃ জুবায়ের আহমদ (২৩) কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ছাতক থানার ওসি মোঃ কামাল হোসেন, পিপিএম জানান, গ্রেপ্তার চার আসামিকে শুক্রবার (৬ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এব‌্যাপা‌রে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন, পিপিএম এসব ঘটনার সত‌্যতা স্বীকার ক‌রে ব‌লেন আসামী‌দের দুপু‌রে আদালত প্রেরন করা হ‌য়ে‌ছে। ###

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews