বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী

বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে উৎসাহী করার লক্ষ্যে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারি, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনসাধারণকে নিয়ে বড়লেখা উপজেলা পরিষদ থেকে বাদ্যযন্ত্র সহকারে বের করা জন-সচেতনতামুলক বর্ণাঢ্য র‌্যালি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Manual7 Ad Code

ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়লেখা শাখার কর্মকর্তা দেবজ্যোতি পালের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, ইউসিবি পিএলসি হেড অব ডিজিটাল ব্যাংকিং এন্ড ট্রান্সফরমেশন গোলাম ইয়াজদানী, সিলেট আঞ্চলিক প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews