বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা মুহাম্মদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ ১৮ মাসে সম্পন্ন করার কথা থাকলেও তা সম্পন্ন করতে পার হল ৭ বছর।
২০১৯ সালের ৭ নভেম্বর সংশ্লিষ্ট ঠিকাদারকে চার কোটি টাকা বরাদ্দের এই ভবন নির্মাণের কার্যাদেশ দিয়েছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ঠিকাদার বছরের পর বছর ভবনের নির্মাণ কাজ ঝুলিয়ে রাখেন। ঠিকাদারের গাফিলতির কারণে প্রায় ৫ বছর পাঠদান কার্যক্রম মারাত্মক ব্যাহত হয় মাদ্রাসাটির। অবশেষে গত বছর ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার নিযুক্ত করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ইতিমধ্যে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলে রোববার বিকেলে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। এতে মাদ্রাসার শিক্ষক/শিক্ষারীরা উচ্ছ্বসিত।
মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলিম উদ্দিন। প্রধান অতিথির সম্মানে মাদ্রাসার নানা সমস্যা তোলে ধরে মানপত্র পাঠ করেন মাদ্রাসার প্রভাষক হারুনুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও মাহবুব আলম মাহবুব, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাকালিন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক উপজলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, জুড়ী উপজেলার বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, মাদ্রাসার গভর্নিংবডির সহসভাপতি মিজানুর রহমান খছরু, বিএনপি নেতা তুতিউর রহমান তোতাব আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সহসভাপতি খলিলুর রহমান প্রমুখ।