ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় : যাত্রীদের হয়রানী দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব –কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ছাত‌কে ৮শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেককে কারাগা‌রে বিদেশমুখীতা ও অভিভাবকদের সচেতনতার অভাবে এ অঞ্চলে শিক্ষারহার নিম্নগামী- তাহসিনা রুশদী লুনা কচাকাটা ডিগ্রি কলেজ নিয়ে অপ্রচার : তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত : আটক ১ বড়লেখায় মাদ্রাসার একাডেমিক ভবন : দেড় বছরের নির্মাণ কাজ সম্পন্ন করতে ৭ বছর পার! বড়লেখায় কেএসকেপি’র দ্বি-বার্ষিক সম্মেলন : সভাপতি তোফায়েল, সম্পাদক মুর্শেদ আলম

ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

  • সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Manual6 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::

সিলেটের ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায় এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় উপজেলার গোয়ালাবাজারে ঢাকা-সিলেট মহাসড়কের টেমস টাওয়ারের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ওসমানীনগরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি ও চাতলপাড় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও ইয়াহ্ধসঢ়;ইয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ সিলেট জেলা শাখার সদস্য সচিব এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নূর মোহাম্মদ সাইফ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, খাদিমপুর নসিবেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মহরম আলী, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক, সদরুননেছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, থানাগাঁও মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ মিয়া, মিনা বেগম দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুম, শিক্ষক আব্দুস সালাম, ইসলা উল বানাত ফাজিল মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা খাতুন, কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ মিয়া, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, কবুলপুর আব্দুল্লাহপুর জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ইলিয়াস মিয়া, মাদ্রাসা শিক্ষক রমজান আলী, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস মিয়া এবং নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারীগণ।

Manual7 Ad Code

বক্তারা সরকারকে এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে  অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার, হয়রানি বন্ধ এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে কথা বলার অধিকার নিশ্চিত করারও দাবি জানান।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews