চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা সদর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গনীর নেতাকর্মীর বহর নিয়ে জেলার কর্মসূচিতে অংশগ্রহণ বড়লেখায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজারে সত্য উদঘাটন ও ন্যায় বিচারের দাবিতে মাসুদ কাউন্সিলরের মেয়ের সংবাদ সম্মেলন ছাতক উপ‌জেলা : ভাতগাঁও ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে গড়তে চেয়ারম্যান প্রার্থী হতে চান : এসএম ছমরু মিয়া কমলগঞ্জে অনুষ্ঠিত হলো ‘শমশেরনগর আল্ট্রা সিজন-৩ ম্যারাথন প্রতিযোগিতা কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’ বিগত আমলে জিয়ার আদর্শ মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছে : এমপি লুনা এক নৃত্যের যাদুকর দূর্জয় বড়লেখায় মিথ্যা মামলায় ১৪ বছর হয়রানি, বাদিসহ ১২ জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা শ্রীমঙ্গলে এহসানুল হকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু

  • মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখায় চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত ও ভ্যালি কার্যকরি পরিষদ এবং কেন্দ্রিয় পরিষদের আসন্ন নির্বাচনের সমন্বয়ক বিভাগীয় শ্রম দপ্তরের (ঢাকা) উপ-পরিচালক মো. খোরশেদ আলম মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, চা বাগানগুলোর ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন। বড়লেখায় ১৮ টি চা বাগানে আগামি ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রিয় কার্যকরি পরিষদের নির্বাচন। উপজেলার ১৮ চা বাগানের মোট ভোটার সংখ্যা প্রায় ৪ হাজার।

Manual7 Ad Code

ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নির্বাচনের সমন্বয়ক বিভাগীয় শ্রম দপ্তরের (ঢাকা) উপ-পরিচালক মো. খোরশেদ আলম বলেন, দীর্ঘ  প্রায় ৮ বছর পর চা শ্রমিকদের পঞ্চায়েত, ভ্যালি ও কেন্দ্রিয় কার্যকরি পরিষদের বিভিন্ন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উৎসবমূখর, স্বতঃস্ফুর্ত, নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন সবধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমিনুল হক, অহিদাবাদ চা বাগানের ম্যানেজার আলী আসকর, রহমানীয় চা বাগানের ম্যানেজার রফিকুল আলম, সাবাজপুর চা বাগানের ম্যানেজার নাহিদ ফেরদৌস চৌধুরী, বাহাদুরপুর চা বাগানের ম্যানেজার এসএম ইকরামুল কবির, পাল্লাথল চা বাগানের ম্যানেজার নজরুল ইসলাম, মো. সাঈদুজ্জামান, কেরামতনগর চা বাগান ব্যবস্থাপক মাহমুদুল হাসান মাছুম প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews