ব্যারিস্টার আব্দুর রকিব : ছাতকে তরুণদের জন্য অনুপ্রেরণা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যারিস্টার আব্দুর রকিব : ছাতকে তরুণদের জন্য অনুপ্রেরণা  প্রধানমন্ত্রী শিক্ষাকে কোয়ালিটি এডুকেশনে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করছেন -এমপি নাসির উদ্দিন ছাতকের গোবিন্দগঞ্জ সাদাপুলে টিকটক লাবণ্য রুমির গালাগালির প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ বড়লেখার দক্ষিণভাগ বাজার ও ডাকঘরের আঙিনা পরিচ্ছন্নতায় ইউএনও’র অভিযান কুলাউড়ায় আল-ফায়জীর উদ্যোগে কৃতিশিক্ষার্থী সংবর্ধণা কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন   শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক দিল অঙ্গীকার কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবক আটক আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর ফেরদৌসের পরিবারের পাশে  উপজেলা প্রশাসন

ব্যারিস্টার আব্দুর রকিব : ছাতকে তরুণদের জন্য অনুপ্রেরণা 

  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

আনোয়ার হো‌সেন র‌নি, ছাত‌ক ::

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী আইন শিক্ষাপ্রতিষ্ঠান Lincoln’s Inn থেকে ‘Call to the Bar’ সম্পন্ন করে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ছাতক (পামস্যাক)-এর উপদেষ্টা সা‌বেক ছাত্রদ‌লের নেতা ব্যারিস্টার আব্দুর রকিব। তিনি ছাতক শিল্পনগরী উপ‌জেলার গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাও ইউপি বিলপাড় গ্রা‌মের কৃ‌তি সন্তান।

তাঁর এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে পামস্যাক পরিবার। একই সঙ্গে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সংগঠনের সদস্যরা।

পামস্যাক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ব্যারিস্টার আব্দুর রকিবের এ অর্জন নিঃসন্দেহে ছাতকবাসীর জন্য গর্বের বিষয়। এটি তাঁর ব্যক্তিগত মেধা, অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও পেশাগত দক্ষতা অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তাঁর এই অর্জন ছাতকের শিক্ষার্থী, উচ্চশিক্ষায় আগ্রহী তরুণ সমাজ এবং ভবিষ্যতে আইন পেশায় যুক্ত হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ইনস অব কোর্টগুলোর অন্যতম Lincoln’s Inn আইন পেশায় প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখান থেকে ‘Call to the Bar’ সম্পন্ন করা আইনজীবীদের পেশাগত জীবনের একটি উল্লেখযোগ্য অর্জন। ব্যারিস্টার আব্দুর রকিবের এ সাফল্য তাঁর ভবিষ্যৎ পেশাগত পথচলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Manual4 Ad Code

পামস্যাক পরিবার মনে করে, একজন শিক্ষিত ও দক্ষ পেশাজীবীর সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না; বরং তা সমাজের অন্যদেরও স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে উৎসাহিত করে। বিশেষ করে ছাতকের মতো একটি জনপদ থেকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত উৎকর্ষ অর্জনের পথে এমন সাফল্য নতুন প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

সংগঠনটির পক্ষ থেকে আরও আশা প্রকাশ করা হয়, ব্যারিস্টার আব্দুর রকিব তাঁর মেধা, প্রজ্ঞা, সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে আইন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সমুন্নত রাখা এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবেন। তাঁর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে ছাতকের শিক্ষার্থী ও তরুণদের উচ্চশিক্ষা এবং পেশাগত জীবনে এগিয়ে যেতে দিকনির্দেশনা দেবে বলেও প্রত্যাশা পামস্যাক পরিবারের।

Manual7 Ad Code

পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ছাতক (পামস্যাক) দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার আগ্রহ, পারস্পরিক সহযোগিতা এবং ইতিবাচক সামাজিক চেতনা বিকাশের প্রত্যয় নিয়ে কাজ করার লক্ষ্য ধারণ করে। সংগঠনটির মূল ভাবনায় রয়েছে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ ও স্বপ্নময় তারুণ্যের বিকাশ। ব্যারিস্টার আব্দুর রকিবের মতো ব্যক্তিদের সাফল্য সেই প্রত্যয়কে আরও শক্তিশালী করবে বলে মনে করেন সংগঠনটির সদস্যরা।

Manual2 Ad Code

অভিনন্দন বার্তায় পামস্যাক পরিবারের পক্ষ থেকে ব্যারিস্টার আব্দুর রকিবের নতুন পেশাগত জীবনের সার্বিক সাফল্য, সম্মান, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়। তাঁর আগামী দিনের পথচলা আরও উজ্জ্বল ও কল্যাণময় হোক—এ প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

পামস্যাক পরিবারের প্রত্যাশা, তাঁর এ অর্জন ছাতকের তরুণদের মধ্যে উচ্চশিক্ষা ও পেশাগত উৎকর্ষ অর্জনের নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী প্রজন্মকে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে উৎসাহিত করবে। পামস্যাক—সুরমার তীরে শিক্ষা ও সংস্কৃতির সুর, স্বপ্নময় তারুণ্যের অঙ্গীকার বহুদূর।

তার এ সাফল‌্যকে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে ছাতক প্রেসক্লা‌বের সভাপ‌তি গিয়াস উদ্দিন তালুকদার, জাতীয়তাবাদী বাউলদল,লেখক ফোরাম,

কাব‌্যকথা সা‌হিত‌্য প‌রিষদ এর কে‌ন্দ্রিয় ক‌মি‌টির সি‌লেট বিভাগীয় সাংগঠ‌নিক সম্পাদক  ও ছাতক প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক ক‌বি ও সাংবা‌দিক আনোয়ার হো‌সেন র‌নি,সাংবা‌দিক নাজমুল ইসলাম প্রমুখ। ##

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!