ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং নিয়মিত মামলার অপর এক আসামিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গড়গাঁও গ্রামের আং খালিকের ছেলে কাওছার আহমদ (৩৫) এবং একই ইউনিয়নের শিমুলতলা গ্রামের শমছুল মিয়ার ছেলে মো. লায়েক মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-১৪(১০)২০২৬-এর আসামি কাওছার আহমদকে গ্রেফতার করা হয়। অপরদিকে, ছাতক থানার মামলা নং-১৭(১০)২০২৬-এর অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. লায়েক মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।
এব্যাপারে ওসি মিজানুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামী দুজনকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। #!#