কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা

কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ ০৮ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা সমাজ সেবা অফিসার প্রানেশ বর্মার  সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, এমপির রাজনৈতিক সচিব এসএম জামান মতিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা কেন্দ্রিয় অফিসের প্রশিক্ষক মো: সিদ্দিকুর রহমান।
প্রশিক্ষণের প্রথম ধাপে কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠির ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। পরবর্তীতে আরও দুটি ধাপে ৬০ জন প্রশিক্ষণ গ্রহণ করবেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!