মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া ও জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত পৃথক দুটি বার্তায় এ সিদ্ধান্ত জানানো হয় জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) অফিসিয়াল ফেসবুক পেইজে।

এহসান জাকারিয়ার বিষয়ে দলীয় বার্তায় বলা হয়েছে, তার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং দলের নীতির পরিপন্থী কার্যকলাপে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে এনসিপির গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Manual4 Ad Code

অন্যদিকে তামিম আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগ ওঠার কথা জানানো হয়েছে পৃথক বার্তায়। অভিযোগের গুরুত্ব এবং দলের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব ধরনের কর্মকাণ্ড থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তামিম আহমেদ আগে মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে আগস্টে কুলাউড়ায় এনসিপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এহসান জাকারিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই ঘটনায় তামিম আহমেদ বাদী হয়ে মামলা করেছিলেন। তবে গতকালের বহিষ্কারাদেশে ওই মামলার কোনো উল্লেখ নেই।

Manual1 Ad Code

দলের পৃথক দুটি বার্তায় বলা হয়েছে, এহসান জাকারিয়া ও তামিম আহমেদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা অবিলম্বে কার্যকর হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!