আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত অসামিসহ গ্রেফতার ৭ কুড়িগ্রামে খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু কুলাউড়ায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

  • বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

Manual1 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যেপাড়া গ্রামের জামিরুল ইসলামের পূত্র।
বৃহস্পতিবার দুপুর পোনে একটার দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহওয়া ছিল। ঝড়ো বাতাস, ভারি বর্ষণ ও বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথমধ্য রায়পুর পারের ঘাট এলাকায় পৌচ্ছালে সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে এবং সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পথে  রোহান ইসলামের মৃত্যু হয়।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি সত্যিই বেদনাদায়ক। ##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!