জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা

জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা

  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual2 Ad Code

জুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়ী ইসমাইল হোসেনের পাশে দাঁড়িয়েছেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা। মঙ্গলবার বিকেলে তিনি ক্ষতিগ্রস্থ এই ক্ষুদ্র ব্যবসায়িকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।

Manual4 Ad Code

জানা গেছে, সোমবার ভোরবেলা উপজেলার বেলাগাঁও গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেনের দোকানে অগ্নিকাÐের ঘটনা ঘটে। পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন ক্ষুদ্র দোকানটি আকস্মিক অগ্নিকাÐে পুড়ে ছাঁই হয়ে দোকানের মালামালসহ ব্যবসার প্রায় ৪ লাখ টাকার পুঁজি হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। ইসমাইল হোসেনের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম দোকানটি পুনরায় চালুর লক্ষ্যে তার পাশে দাঁড়ান উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইসমাইল হোসেনকে তিনি ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।

Manual4 Ad Code

আর্থিক সহায়তা প্রদানকালে হাজী মাছুম রেজা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ি ইসমাইল হোসেনের পরিবারের একমাত্র আয়ের অবলম্বনটুকু আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে তাকে পুনর্বাসনের লক্ষ্যে তিনি আর্থিক সহায়তা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!