গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’ গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা বড়লেখায় বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সংবর্ধনা জুড়ীতে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ইসমাইল আসছে ইকবালের নতুন সিনেমা ‘নসিব’ বিশ্ব শিক্ষক দিবস, শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন ও গুণী শিক্ষক সম্মাননা বিএনপি ও জামায়াতের কর্মীদের নিয়ে গোলাপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, বাদ মুলধারার সাংবাদিকরা হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার?

গুজব-অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান- বড়লেখায় দূর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

বড়লেখা উপজেলায় এবার সার্বজনিন ও ব্যক্তিগত সর্বমোট ১৪৬টি পূজামন্ডপে আসন্ন শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা।

Manual3 Ad Code

আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘœ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বড়লেখা থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলা পূজা উদযাপন কমিটি ও বিভিন্ন মন্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা করেছে। এতে পুলিশের পক্ষ থেকে যেকোনো ধরণের গুজব-অপপ্রচারের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Manual1 Ad Code

থানার ওসি মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে জেলা পরিষদ অডিটোরিময়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, পূজা মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের পক্ষ থেকে প্রজেনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও ব্যাকআপ লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যেকোনো অস্বাভাবিক ঘটনা বা সন্দেহজনক ব্যক্তির গতিবিধি সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য পূজা উদযাপন কমিটি ও দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে। পূজার নিরাপত্তা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি একটি সম্মিলিত সামাজিক দায়িত্ব। পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, জনপ্রতনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তথা সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে একটি নিরাপদ ও আনন্দমুখর দুর্গোৎসব নিশ্চিত করতে পারি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, কুলাউড়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দীন, শাহাবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর ইস্কান্দার হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্পাদক রঞ্জিত কুমার পাল, উপজেলা পুজা ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুভাষ রায়, হাকালুকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান দাস, মুক্তা লাল বিশ্বাস, গীতেশ দাস প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!