সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় নীলাচল ভেজ নামক নিরামিষ হোটেলের উদ্বোধন সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ ! মৌলভীবাজারে এনসিপির দু’নেতা বহিষ্কার কুড়িগ্রামে ডিলারশিপ চূড়ান্ত হওয়ার আগেই সারের সাইনবোর্ড : স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সাংবাদিক পরিবারের উপর হামলা কুলাউড়ায় ২২৭ টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা : প্রস্তুতি সভা জুড়ীতে আগুনে দোকান পুড়ে নিঃস্ব ক্ষুদ্র ব্যবসায়িকে মাছুম রেজার আর্থিক সহায়তা কুলাউড়ায় মসজিদের জমি জবর দখলের চেষ্টার অভিযোগে যুবক শ্রীঘরে শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় মুখর কুলাউড়া অগ্রণী উচ্চ বিদ্যালয় কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস পালিত: ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

সাদা পাথর একটু অসতর্কতাই কেড়ে নিতে পারে সেই আনন্দ !

  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

হাবিব সরোয়ার আজাদ ::

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে দূরের পাহাড় কাছে যেতে দেয় না—সীমান্তের আইনি বেড়াজাল থামিয়ে দেয় পথ। অথচ ফেরার সময়ও মন ফিরতে চায় না; প্রকৃতির মায়া যেন পিছু ছাড়ে না।

সাদা পাথরের বুক চিরে ধেয়ে আসা স্বচ্ছ শীতল জলরাশি, পাথর-বালুচরে হাঁটা আর প্রকৃতির ছবি ধারণ—সব মিলিয়ে তৈরি হয় এক অপার প্রশান্তি।

কিন্তু এই সৌন্দর্যের মাঝেও রয়েছে প্রকৃতির নিজস্ব শক্তি। স্রোত, পিচ্ছিল পাথর কিংবা হঠাৎ গভীর পানি—অসতর্ক মুহূর্তে আনন্দের ভ্রমণ হয়ে উঠতে পারে স্বজন হারানোর বেদনা।
সাদাপাথরের এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কয়েকটি বেদনাদায়ক মৃত্যুর স্মৃতিও। পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সাদাপাথর এলাকায় পানিতে ডুবে অন্তত চার পর্যটকের মৃত্যু হয়েছে।

আগস্ট ২০২৩। চার বন্ধু মিলে সাদাপাথরে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যান জয় গাইন (২১)। তারা ঢাকার মগবাজার থেকে সেখানে বেড়াতে গিয়েছিলেন। জয় সাতক্ষীরার গোবিনাথপুর গ্রামের রানা গাইনের ছেলে।

Manual7 Ad Code

৯ জুন ২০২৫। দুপুর ২টার দিকে সাদাপাথর এলাকায় পানিতে ডুবে মারা যায় ইমন (১৬) নামে এক কিশোর পর্যটক।

Manual4 Ad Code

২ জুলাই ২০২৬। সাদাপাথরে পানিতে নেমে নিখোঁজ হন চিকিৎসক ডা. সুব্রতা সাহা বিকাশ (৩৩)। পরদিন ৩ জুলাই ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

১৫ আগস্ট ২০২৬। সাদাপাথর পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে পানিতে গোসল করতে নেমে মারা যান মাইনুল ইসলাম রিফাত (২১)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

চার ঘটনায় চারটি প্রাণ ঝরে গেলেও সাদাপাথরে পানিতে ডুবে দুর্ঘটনার ঘটনা আরও রয়েছে। পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের তথ্য অনুযায়ী, একাধিক মৃত্যুর ঘটনা ঘটলেও পারিবারিক সম্মতিতে আইনগত প্রক্রিয়া শেষে কয়েকটি মরদেহ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

তাই পানিতে নামার আগে নিজের কথা ভাবুন, পাশে থাকা মানুষটির কথাও ভাবুন। শিশু-কিশোরদের প্রতি রাখুন বাড়তি নজর। স্রোত বেশি থাকলে পানিতে নামা থেকে বিরত থাকুন এবং ঝুঁকিপূর্ণ স্থান এড়িয়ে চলুন।

ভোলাগঞ্জ সাদাপাথর শুধু সৌন্দর্য দেখার জায়গা নয়, আপনজনকে নিরাপদে নিয়ে ফেরারও প্রতিশ্রুতি।

Manual5 Ad Code

কারণ ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি হলো—সবাই মিলে আনন্দ করা, আর দিন শেষে সবাইকে সঙ্গে নিয়েই নিরাপদে বাড়ি ফেরা।

ছবি আবার তোলা যায়, ভ্রমণ আবার করা যায়; কিন্তু আপনজনকে হারানোর শূন্যতা পূরণ হয় না।

সাদা পাথরে আসুন, প্রকৃতির মায়া উপভোগ করুন—
স্মৃতি নিয়ে ফিরুন, প্রিয় মানুষগুলোকে নিরাপদে সঙ্গে নিয়ে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!