দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

Manual5 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

Manual5 Ad Code

বর্ষার পানিতে প্রাণ ফিরেছে নদী-খাল-বিল ও জলাশয়ে। আর সেই পানির সঙ্গে যেন বাজারেও ফিরেছে দেশি মাছের উৎসব। সুনামগঞ্জের ছাতকের গো‌বিন্দগঞ্জ নতুনবাজার,চা‌হিদা ম‌তো নদী হাও‌রের মাছ বিভিন্ন বাজার এখন দেশি মাছে সয়লাব।

ভোর হতেই মাছের আড়ত ও বাজারগুলোতে শুরু হচ্ছে জেলে ও মাছ ব্যবসায়ীদের ব্যস্ততা। পছন্দের দেশি মাছ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারাও।গত গো‌বিন্দগঞ্জ নতুন আবুল কালাম নদী ও হাওরের নানা জা‌তের মাছ বাজারের নি‌য়ে আস‌ছে।

Manual4 Ad Code

ঘুরে দেখা গেছে, টাকি, শোল, কৈ, শিং, মাগুর, পুঁটি, পাবদা, চিংড়ি, বোয়াল ও বাগমাছ,কাইয়‌্যা, আইড়সহ নানা প্রজাতির দেশি মাছের সরবরাহ বেড়েছে। স্থানীয় নদী, খাল, বিল ও জলাশয় থেকে ধরা মাছ সরাসরি নিয়ে আসছেন জেলেরা। ফলে অনেক বাজারেই মিলছে তুলনামূলক টাটকা দেশি মাছ।

Manual3 Ad Code

ক্রেতাদের ভাষ্য, চাষের মাছের পাশাপাশি দেশি মাছের প্রতি তাদের আলাদা আগ্রহ রয়েছে। বিশেষ করে টাকি, শোল, কৈ ও পাবদার চাহিদা বেশি। তবে মাছের আকার ও প্রজাতিভেদে দামেও রয়েছে পার্থক্য।

Manual8 Ad Code

মাছ ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে পানির পরিমাণ বাড়ায় দেশি মাছের সরবরাহও বেড়েছে। এতে বাজারে যেমন মাছের বৈচিত্র্য বেড়েছে, তেমনি জমে উঠেছে কেনাবেচা। স্থানীয়দের দাবি, দেশি মাছের প্রাকৃতিক প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জাল ও পোনা মাছ নিধন বন্ধে নিয়মিত নজরদারি বাড়ানো প্রয়োজন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!