ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

ছাতক প্রতি‌নি‌ধি ::

ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মোঃ আবুল খায়ের ভূঁইয়া, মোঃ তমিজ উদ্দিন, মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মোঃ কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশগ্রহণ করেন।

Manual5 Ad Code

আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।

Manual1 Ad Code

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগের পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত তথ‌্য, ডাটা তরঙ্গ, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সার্ভিস, ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয়। বিমান বন্দরসমূহে ওয়াই-ফাই সেবা, ভূমি সেবার মান উন্নয়ন, ইন্টারনেট সেবার ব‌্যয় কমানোর পরিকল্পনা, বিটিসিএল এর অব‌্যবহৃত সম্পদ কার্যকর করা এবং ডাক বিভাগে পার্সেল সেবার পরিমাণ বৃদ্ধির তথ‌্য উপস্থাপন করা হয়েছে।

বৈঠকে ডাক বিভাগের ডাটাবেইজে সকল নাগরিকের ঠিকানা সংরক্ষণ কার্যক্রম, ব্রডব‌্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, নির্ভরযোগ‌্য ও সাশ্রয়ী সেবা, এআই-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্ট প্রচলনে সহায়তা, কলসেন্টারের মাধ‌্যমে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি, সাইবার সিকিউরিটি এবং দেশের শিশু কিশোরসহ মাধ‌্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন‌্য নিরাপদ ইন্টারনেট ব‌্যবহার নিশ্চিতকরণ প্রকল্পসমূহকে আরো গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ‌্যে তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব‌্যবহার নিশ্চিত করা ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদানের পাশাপাশি টেলিটকের সেবার মান বৃদ্ধির লক্ষ‌্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন‌্য কমিটি সুপারিশ করে।

Manual1 Ad Code

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ‌্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!