মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’ পত্রিকার কুয়েত প্রতিনিধি হলেন সাংবাদিক লুৎফুর রহমান বিএনপিকে হেয় করতেই সারের কৃত্রিম সংকট তৈরি করেছে জামায়াত- প্রতিমন্ত্রী মীর শাহে আলম আত্রাইয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক প্রকাশিত সংবাদ নিয়ে কুলাউড়ার আব্দুল মান্নান লালের তীব্র নিন্দা প্রতিবাদ মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড দেশি মাছে সয়লাব হাট বাজার জমজমাট কেনাবেচা রাজনগরে প্রাইভেট কার চাপায় সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু উলিপুরে কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির ইউপি ফরম বিক্রি, কারণ দর্শানোর নোটিশ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ১

মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হ ত্যা কা ন্ড ৪ জনের মৃ ত্যু দ ণ্ড

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন। এদিকে মামলায় অন্য ৫ আসামনিকে খালাস দেয়া হয়েছে।

Manual6 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। এদের মধ্যে নুরুল ইসলাম ও সায়মন কারাগারে থাকলেও রনি ও আনোয়ার পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন—ইমন মিয়া, আল-আমিন, সাকির আহমদ, পারভীন বেগম ও রোকসানা বেগম। রায় ঘোষণার সময় পলাতক আসামিরা ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় নাঈমকে। এ ঘটনায় নিহতের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে সে সময় মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত ওই কলেজছাত্র মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এদিকে আদালতের রায়ে মামলার বাদীপক্ষরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী বলেছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি আইনজীবী ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, আদালত দীর্ঘ পর্যালোচনার পর এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!